রাতের তাপমাত্রা কমতে পারে

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৬ পিএম

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে রাতের তামপাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুমিল্লায় ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বগুড়ায় ২৮ মিলিমিটার। এ ছাড়া তাড়াশে ৬, বদলগাছীতে ৪, ঈশ্বরদীতে ৩, নেত্রকোনায় ১ মিলিমিটার এবং রংপুর ও সাতক্ষীরায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত