আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে পাবলো সোলারি ও ক্রিস্টিয়ান মেদিনার গোলে রিভার প্লেট এবং বোকা জুনিয়র্সের লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে।
মনুমেন্টাল স্টেডিয়ামের ম্যাচটিতে শুরু থেকেই দুই দল আক্রমণ আর পাল্টা আক্রমণে ছিল। উভয় দলই সুযোগ তৈরি করেছিল। কিন্তু কেউ কাজে লাগাতে পারেনি। তাতে প্রথমার্ধটা গোল শূন্য ড্রয়ে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল প্রথমার্ধের ঠিক উল্টো, কারণ অনেক ভুল ছিল। ৪৯ মিনিটে পাবলো সোলারি গোল করে ব্যবধান ১-০ করেন। লুইস অ্যাডভিনকুলার বাড়ানো বল এনজো দিয়াজ প্রতিপক্ষ সেন্টার-ব্যাকদের বোকা বানিয়ে সুযোগ তৈরি করে দিলে জালে জড়ান সোলারি।
খেলার ৬৮ মিনিট পর্যন্ত এগিয়ে ছিলে রিভার প্লেট। তবে তারপরই বোকাকে সমতা এনে ক্রিস্টিয়ান মেদিনা। পেশাদার লিগ কাপে যা তার দ্বিতীয় গোল।
১-১ গোলে সমতা ফেরার পর স্নায়ুচাপ বেড়ে যায়। ম্যাচে ছড়ায় টানটান উত্তেজনা। বোকার খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পেলেও হারায় রিভারের ফুটবলাররা। তাদের যেন ধৈয্যচুত্যি হয়েছিল। মাঠের খেলাতেই তার প্রমাণ।
