আজ পদ্মহেমের সাধুসঙ্গ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ এএম

ইছামতী নদীর তীরে অবস্থিত পদ্মহেম ধাম। মুন্সীগঞ্জের সিরাজদীখানের দোসরপাড়ায় ধামটির অবস্থান। প্রতি বছর এখানে সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। নদীর ধারে খোলা মাঠে লালনবাণী শুনতে দেশের নানা প্রান্তের লালনভক্তরা হাজির হন এখানে। এই সাধুসঙ্গে লালনবাণী পরিবেশন করবেন দরবেশ নহির সাঁইসহ অনেকে। আজ ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার হতে যাচ্ছে পদ্মহেমের সাধুসঙ্গ। এ তথ্য নিশ্চিত করেছেন এই ধামের সভাপতি কবির হোসেন। তিনি জানান, মঙ্গলবার বেলা ৩টায় লালন সাঁইয়ের অধিবাসের আগমনী গান পরিবেশনের মাধ্যমে সঙ্গ শুরু হবে। চলবে রাত ২টা পর্যন্ত। এবারের অনুষ্ঠানে সহযোগিতা করছেন প্রবাসী বিল্লাল মীর। এবারের আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ থাকবেন উদ্বোধক হিসেবে, সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত