একই দিনে বাংলাদেশে মহাকাব্যিক ‘ডিউন ২’

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৭ এএম

তিন বছর আগে মুক্তি পাওয়া মহাকাব্যিক বিজ্ঞান কল্পকাহিনি নির্ভর ‘ডিউন’ দারুণ সাড়া ফেলেছিল। বক্স অফিস সাফল্যের পাশাপাশি ছয়টি ক্যাটাগরিতে অস্কার জিতে নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সিনেমাটি। এর পর থেকে সিনেমাটির সিক্যুয়েল দেখতে দর্শকদের কৌতূহল তুঙ্গে।

নতুন খবর হলো, এবার অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে সিনেমাটির সিক্যুয়েল ‘ডিউন : পার্ট টু’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি।

ফ্রাঙ্ক হার্বার্টের ১৯৬৫ সালের দুই খন্ডের উপন্যাস ডিউনের দ্বিতীয় খন্ডের ওপরে নির্মিত হয়েছে। ডেনিস ভিলেনিউভ পরিচালিত এ ছবিতে টিমোথি চালামেট, রেবেকা ফার্গুসন, জোশ ব্রোলিন, স্টেলান স্কারসগার্ড, ডেভ বাউটিস্তা, স্টিফেন ম্যাককিনলে হেন্ডারসন, জেন্ডায়া, শার্লট র‌্যাম্পলিং এবং জাভিয়ের বারডেম আগের সিনেমার মতোই তাদের নিজ নিজ ভূমিকায় রয়েছেন। অস্টিন বাটলার, ফ্লোরেন্স লুক্স ও ফ্লোরেন্স ওয়েলেক্স দ্য ক্রিস্ট ও ফ্লোরেন্স সেফেরিং-কে দ্বিতীয় কিস্তিতে নতুন চরিত্রে দেখা যাবে।

এবারের সিনেমাতে পল অ্যাট্রেইডেসকে তার যাত্রা চালিয়ে যেতে দেখা যাবে। চানি এবং ফ্রেমেনের সঙ্গে একত্র হয়ে ষড়যন্ত্রকারীদের ওপর প্রতিশোধ নিতে চান, যারা তার পরিবারকে ধ্বংস করেছিল। সেই সঙ্গে একটি ভয়ানক ভবিষ্যৎকে প্রতিরোধ করার চেষ্টা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত