লক্ষ্মীপুরে সদর উপজেলার জকসিন বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে গেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস এর কর্মীরা। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ২টা দিকে হঠাৎ খোকন স্টোরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই ১১টি দোকান পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিত জানানো যাচ্ছে না।
