টাঙ্গাইলে ট্রেন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধ

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৭ এএম

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে কয়েক‌টি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়েছে। চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনের ইঞ্জিন বিকল হলে এ সমস্যার সৃষ্টি হয়। কখন ট্রেনের ইঞ্জিন সচল হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এতে টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে বেশ কয়েকটি স্টেশনে বিভিন্ন গন্তব্যের ট্রেন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এরআগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি টাঙ্গাইল স্টেশন থে‌কে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনের টিকেট মাস্টার রেজাউল ক‌রিম ঘটনার সত্যতা স্বীকার ক‌রে‌ছেন। ইঞ্জিনটি দ্রুত সচল করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত