ভাই ইথানকে নিয়েই রিয়ালে যেতে চান এমবাপ্পে

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৬ পিএম

কিলিয়ান এমবাপ্পের দলবদল নাটক যেন কিছুতেই শেষ হচ্ছে না। মৌসুম শেষে পিএসজি ছাড়বেন। পিএসজি ছেড়ে এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তাও নাকি নিশ্চিত! ইউরোপের বেশ কিছু গণমাধ্যম তো খবরও করেছে চুক্তি হয়েও গেছে। তবে এবার নতুন খবর, মাদ্রিদের ক্লাবটিকে এমবাপ্পে নতুন শর্ত দিয়েছেন।

নতুন শর্ত হলো, তার ছোট ভাই ইথান এমবাপ্পের সঙ্গেও চুক্তি করতে হবে রিয়ালের। স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল চিরিঙ্গাতো' ই তথ্য জানিয়েছে। তারা বলছে, এমবাপ্পের ছোট ভাই ইথানও রিয়ালের সঙ্গে চুক্তিতে যেতে পারেন।

এমবাপ্পের মতো পিএসজির সঙ্গে ইথানের চুক্তিও শেষ হবে ৩০ জুন। গেল বছরের ২০ ডিসেম্বর তার অভিষেক হয় ইথান এমবাপ্পের। তবে ১৬ বছর বয়সী ইথান এখনও পিএসজির অনূর্ধ্ব-১৯ দলের সদস্য।

রিয়ালে যোগ দিলে ইথান থাকবেন ক্লাবটির রিজার্ভ দলে। যেন দরকার পরলেই কার্লো আনচেলত্তি রিয়ালের মূল দলে যোগ দিতে পারেন।

ছোট ভাইয়েরও দলবদলের বিষয়টি নিশ্চিত হওয়ার পরই চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে এমবাপ্পে চুক্তিতে যাবেন বলে জানিয়েছে মার্কা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত