বিচ্ছেদ হয়ে গেছে ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোলাঙ্কি রায় ও শাক্য বসুর। ২০১৮ সালে স্কুল জীবনের বন্ধু শাক্য বসুর সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়েন তিনি।
বিয়ের পরপরই স্বামীর হাত ধরে নিউজিল্যান্ডে পাড়ি জমান। কিন্তু বছর ঘুরতেই সবাইকে অবাক করে আবারও দেশে ফিরে ছোট পর্দায় কাজ শুরু করেন শোলাঙ্কি। নানা প্রশ্ন সৃষ্টি হয় অভিনেত্রীকে ঘিরে। সেই সব প্রশ্নের জবাবেই মুখ খুললেন শোলাঙ্কি। শোলাঙ্কি বলেন, ‘প্রেম-বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতে ভালোবাসি। তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা। খুব শান্তিপূর্ণ বিচ্ছেদ হয়েছে আমাদের। এটা নিয়ে খুব বেশি কথা বলতে পারব না। আমার পেশার বোঝাটা আমি ওদের ওপর চাপিয়ে দিতে পারি না।’ কেন হলো বিচ্ছেদ? বিয়ের পরেই কাজের সূত্রে শাক্য চলে যান বিদেশে। কিছু সময় সেখানে গিয়ে থাকেন শোলাঙ্কি ও। তবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল তার অভিনয়ের ক্যারিয়ার। অভিনেত্রীর কথায়, ‘আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল, অনেক সময় দু’জন মানুষ খুব ভালো হলেও তারা এক ছাদের নিচে থাকতে পারেন না।’ তবুও কেন বিচ্ছেদের পথে হেঁটেছেন অভিনেত্রী, সেই কারণটা অবশ্য স্পষ্ট করেননি। তবে শোলাঙ্কির কথায় বোঝা যাচ্ছে, অভিনয় ক্যারিয়ার গড়তেই সংসার জগৎ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
টলিপাড়ায় গুঞ্জন বর্তমানে ‘কবীর সিং’ খ্যাত সোহম মজুমদারের সঙ্গে প্রেম করছেন শোলাঙ্কি।
