‘ইসলামি শরিয়াহ রীতি’-এর অনুশাসনের পোশাকবিধি অমান্য করলে গণমাধ্যমগুলোতে কর্মরত নারী সাংবাদিকদের নিষিদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান শাসকগোষ্ঠী। আফগান তালেবান বলে আসছে, নারীদের এমন পোশাক পরতে হবে যাতে কেবল চোখটুকু দৃশ্যমান হয়।
গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক সংগঠন আফগানিস্তান জার্নালিস্ট সেন্টার (এএফজেসি) জানিয়েছে, তালেবানের ‘কথিত’ সরকারের পুণ্যপ্রচার ও পাপরোধী মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ খালেদ হানাফি দেশের রাজধানী কাবুলে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করে গত মঙ্গলবার এই সতর্কতা জারি করেছেন।
ওই হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিন পর বিষয়টি সামনে এসেছে।
