এক ঝলক

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১২:৪৩ এএম

তিনবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েও এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিকে দাওয়াত পাননি জায়েদ খান। এতে বেশ অবাক হয়েছেন এই অভিনেতা।

কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’ অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মাসুদ পথিক। ‘বক : দ্য সোল অব ন্যাচার’ শিরোনামে সিনেমাটির ‘তেঁতুল গাছ’ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ।

ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। এক ফেসবুক পোস্টে তিনি নিজেই এই কথা জানিয়েছেন।

বিয়ের পর দুই বছর পার হতে না হতেই সংসার ভাঙনের গুঞ্জন উঠেছে দক্ষিণী ‘সুপারস্টার’ নয়নতারার। সবাইকে চমকে দিয়ে স্বামী ভিগনেশকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করে বসেন নয়নতারা। শুধু তা-ই নয়, অভিনেত্রী হঠাৎই তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘সে চলে গেল সারা জীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’

মৃত্যুর ৪৪ বছর পর বিশেষ কায়দায় পর্দায় হাজির হয়েছেন প্রয়াত মহানায়ক উত্তম কুমার। তাও একটি-দুটি দৃশ্যে নয়, বরং গোটা সিনেমায় মূল চরিত্রে। যেটা সম্ভব হয়েছে প্রযুক্তির সুবাদে। তাকে প্রযুক্তির মাধ্যমে ‘অতি উত্তম’ সিনেমায় নিয়ে এসেছেন পরিচালক সৃজিত মুখার্জি।

কাস্টিং কাউচের ‘নোংরামি’র শিকার হতে হয়েছিল ‘পবিত্র রিশতা’ সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। ১৯ বছর বয়সে তাকে সিনেমার নায়িকা বানাবে বলে কুপ্রস্তাব দেন এক দক্ষিণী প্রযোজক। সম্প্রতি এমনটাই জানালেন অভিনেত্রী।

মুকেশ আম্বানী পুত্রের প্রাক বিবাহ অনুষ্ঠানে গান গাইতে ভারতে উড়ে এসেছেন পপতারকা রিয়ান্না। এ অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য রিয়ান্না ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭-৯৮ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত