ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মারা গেছেন

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৭:২৭ পিএম

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান মারা গেছেন। তিনি রবিবার (৩ মার্চ) দুপুরে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৪ সালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপূর্বে তিনি ৩ বার রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং পরবর্তীতে সিপিবির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

৯০’র দশকে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন এবং সদর উপজেলা বিএনপির সভাপতি, পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ স্থানীয় নেতারা গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত