নাভালনির মৃত্যু

৬ রুশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা কানাডার

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৪:৩৯ পিএম

আর্কটিক কারাগারে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর পর ছয় রুশ কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। কানাডার পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। যাদের ওপর নিষেধাঞ্জা জারি হয়েছে তারা রাশিয়ার প্রসিকিউশন, বিচার বিভাগীয় ও সংশোধনমূলক পরিষেবার উচ্চপদস্থ কর্মকর্তা।

বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ওই ছয় কর্মকর্তা নাভালনির মানবাধিকার লঙ্ঘন, তাকে নিষ্ঠুরভাবে শাস্তি ও শেষ পর্যন্ত তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল। খবর বার্তা সংস্থা এএফপির।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেন, অংশীদারদের পাশাপাশি কানাডা নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের জন্য রুশ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। এই বর্ধিত চাপ একটি স্পষ্ট বার্তা। মানবাধিকারকে অবশ্যই দ্ব্যর্থহীনভাবে সম্মান করা উচিত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক নাভালনির মৃত্যুর পর রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার মৃত্যুর পূর্ণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছিল কানাডা সরকার। ৪৭ বছর বয়সী নাভালনি গত ১৬ ফেব্রুয়ারি মারা যান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত