কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম

জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের উপকমিশনার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি করেছেন।

মামলার আসামিরা হলেন বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাউজে এবং জান্নাতুল ফেরদৌস ঢাকার মহাখালীতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন।

দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক বায়েজিদুর রহমান খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। তিনি আরও অধিকতর তদন্ত করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত