নেত্রকোনায় এতিম শিশুদের নিয়ে অনুষ্ঠান

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৫৮ এএম

নেত্রকোনায় দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী সরকারি শিশু পরিবারের (বালক এতিমখানা) সদস্যদের সঙ্গে কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেল ৫টায় সদর উপজেলার রৌহা ইউনিয়নে কুমরি সরকারি শিশু পরিবার মিলনায়তনে উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়।

দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি নূরুল আলম কামালের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন সহকারী তত্ত্বাবধায়ক এমদাদুল ইসলাম, সহকারী শিক্ষক আজিজুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আলাল উদ্দিন বলেন, ‘এতিম শিশুদের নিয়ে এই ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার জন্য দেশ রূপান্তর পত্রিকা কর্তৃপক্ষকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত