লঙ্কানদের ছেলেমানুষি, সৌভাগ্য সৌম্যর

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:০১ পিএম

চতুর্থ ওভারের প্রথম বল করতে এসেই উইকেটের দেখা বিনুরা ফার্নান্দোর। শর্ট লেন্থের বল খেলতে গিয়ে কট বিহাউন্ড হলেন সৌম্য। তবে সৌম্যর কী ভেবে খটকা লাগায় নিলেন রিভিউ। রিভিউতে থার্ড আম্পায়ার রায় দিলেন সৌম্যর পক্ষে।  সৌম্য বেঁচে গেলেও লঙ্কান ক্রিকেটাররা নাখোশ হয়ে ওঠেন। ঘিরে ধরেন আম্পায়ারকে। কিছু সময়ের উত্তেজনা পেরিয়ে ফের খেলা শুরু হয়।  

রিভিউতে দেখা যায় বিনুরার প্রথম ডেলিভারিটি সৌম্যের ব্যাট পেরিয়ে যাবার পরের ফ্রেমে আল্ট্রা এজে স্পাইক ধরা পড়ে। কিন্তু যেহেতু বল ব্যাট পেরোবার সময়ে স্পাইক ছিল না, সুতরাং থার্ড আম্পায়ার মাঠের সিদ্ধান্ত বদলে নট আউট ঘোষণা করেন।

সৌম্যর নেওয়া রিভিউ

এই সময় আম্পায়ার সৈকতকে ঘিরে ধরেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তারা বিগ স্ক্রিনে দেখেছেন স্নিকোমিটারে স্পাইক দেখা গেছে। একই জিনিস দেখে হাটা শুরু করেছিলেন সৌম্য সরকারও। তবে আম্পায়ারের সিদ্ধান্ত শেষ পর্যন্ত পক্ষেই আসে তার।

চারিথ আসালাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আম্পায়ারের সঙ্গে অনেকটা সময় বাক্য বিনিময় করতে দেখা যায়। স্বাভাবিকভাবেই প্রথম উইকেট পেতে মরিয়া লঙ্কানরা আচরণেও করে বসেন কিছুটা ছেলেমানুষি।

৬ ওভার শেষে সৌম্য-লিটনের উদ্বোধনী জুটিতে এসেছে ৬৩ রান। সৌম্য ২৫ ও লিটন ৩১ রানে অপরাজিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত