রিজার্ভ বেড়ে আবারও ২১ বিলিয়নের ওপরে

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০২:২২ এএম

আমদানি নিয়ন্ত্রণের মধ্যেই দেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়ছে। এ সময়ে কারেন্সি সোয়াপের (মুদ্রা অদল-বদল) আওতায় কেন্দ্রীয় ব্যাংকে ডলার রেখে টাকা নিচ্ছে ব্যাংকগুলো। এতে করে বিদেশি মুদ্রার রিজার্ভ বাড়ছে। গত বুধবার রিজার্ভ বেড়ে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার হয়েছে, যা গত সোমবার ছিল ২০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

এর আগে গত সপ্তাহে রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। গত মাসেই তা ১৯ বিলিয়নের ঘরে ছিল। অবশ্য আগামী সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ১ বিলিয়ন ডলারের বেশি পরিশোধের পর রিজার্ভ আবার কমবে বলে জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল। বিদেশ থেকে ঋণ নেওয়াসহ বিভিন্ন উপায়ে ওই সময় রিজার্ভ বাড়ানো হয়। এরপর সংকটের কারণে ২৯ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত