৫৮ বছর বয়সে আবার রিংয়ে নামছেন মাইক টাইসন

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৮:৪২ পিএম

নিজের চেয়ে ৩০ বছরের ছোট এক বক্সারের বিপক্ষে বক্সিং রিংয়ে নামতে যাচ্ছেন কিংবদন্তি মাইক টাইসন। নেটফ্লিক্সে সরাসরি সম্প্রচার হবে ম্যাচটি। তাদেরই আয়োজনে বক্সিং জগতের এ কিংবদন্তিকে আবার রিংয়ে দেখা যাবে জুলাইয়ের ২০ তারিখে। টেক্সাসের আরলিংটনের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটিতে টাইসনের প্রতিপক্ষ জ্যাক পল। ২৭ বছর বয়সী পল বক্সার হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের একজন ইনফ্লুয়েন্সারও।

নেটফ্লিক্স তাদের প্রমোশনের অংশ হিসেবে পলের সঙ্গে এ চুক্তি করেন। ঠিক অঙ্ক জানা না গেলেও দুজনই বেশ ভারি চেক পেতে যাচ্ছেন তা নিশ্চিত। সবশেষ ২০২০ সালে প্রদর্শনী ম্যাচ খেলতে রিংয়ে নেমেছিলেন টাইসন। অবসর নেওয়া বিশ্ব চ্যাম্পিয়ন রয় জোন্স সেইবার ছিলেন তার প্রতিপক্ষ। ড্র-তে নিষ্পত্তি হয়েছিল ম্যাচটি।

ওই ম্যাচের পোস্টার

জ্যাক পল ২০১৮ সাল থেকে বক্সিং খেলছেন। তার রিংয়ের রেকর্ড ৯-১। ইউটিউবার পল বেশ কিছু কাজে সমালোচিতও হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত