আর্মি মেডিকেল ও ডেন্টাল কোরের অধিনায়ক সম্মেলন

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০২:১৯ এএম

আর্মি মেডিকেল কোর, আর্মি ডেন্টাল কোর ও আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৪ এবং পঞ্চম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে এই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

এ সময় আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আর্মি মেডিকেল কোরের এক দল চৌকস সেনাসদস্য প্রধান অতিথিকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ প্রদর্শন করে।

সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের ইউনিটসমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। পরে তিনি শহীদদের স্মৃতির স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে ‘বিজয় চেতনা’ পুষ্পস্তবক অর্পণ করেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত