প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১২:৩৮ এএম

বাংলা

বহুনির্বাচনী

১. বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন কে?

ক. মুহাম্মদ এনামুল হক     খ. মনসুর উদ্দীন

গ. মুহাম্মদ শহীদুল্লাহ        ঘ.  মুহাম্মদ আব্দুল হাই  

২. আমরণ কোন সমাসের উদাহরণ?

ক. তৎপুরুষ সমাস           খ. বহুব্রীহি সমাস

গ. অব্যয়ীভাব সমাস         ঘ. কর্মধারয় সমাস

৩. অপিনিহিতির উদাহরণ কোনটি?

ক.  আজি > আইজ           খ. জন্ম > জম্ম

গ. ডেকস > ডেসক           ঘ. অলাবু > লাবু > লাউ

৪. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?

ক. মুক্তি              খ. রণ সংগীত

গ. বিদ্রোহী                      ঘ. লিচু চোর

৫. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?

ক. ধীরে বহে মেঘনা          খ. হুলিয়া

গ. আবার তোরা মানুষ হ    ঘ. কলমিলতা

৬. বাঁশি বাজে ওই মধুর লগনে- এটি কোন বাচ্য?

ক. কর্মকর্তৃবাচ্য    খ. কর্মবাচ্য

গ. ভাববাচ্য                     ঘ. কর্তৃবাচ্য

৭. উবভবহফধহঃ শব্দের সঠিক পরিভাষা কোনটি?

ক. বাদী খ. সাক্ষী গ. বিবাদী           ঘ. প্রমাণ

৮. সত্ত্ব শব্দের অর্থ কী?

ক. নিত্য খ. সাধু   গ. অস্তিত্ব            ঘ. শুভ

৯. কোন বানানটি শুদ্ধ?

ক. অনসূয়া                      খ. আশিস          

গ. ধরন              ঘ. ওপরের সবগুলো

১০. কোন বর্ণের নিজস্ব ধ্বনি নেই?

ক. চ      খ. উ      গ. ঞ    গ. ণ    

উত্তর : ১. গ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. ক, ৭. গ, ৮. গ, ৯. ঘ, ১০. গ             গ্রন্থনা : নুসরাত জেলি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত