পবিত্র মাহে রমজান উপলক্ষে দুরন্ত টিভিতে প্রচারিত হতে যাচ্ছে বিশেষ অনুষ্ঠান ‘জানার আছে অনেক কিছু’র ষষ্ঠ মৌসুম। এটি ইসলামিক সাধারণ জ্ঞানের কুইজভিত্তিক ৩১ পর্বের বিশেষ অনুষ্ঠান। প্রতিবারের মতো সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে বাছাই করা হয়েছে ৩২টি দল। এই দলগুলো থেকে ১ম রাউন্ড, ২য় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনালে নকআউটের মাধ্যমে নির্বাচিত হবে দুই ফাইনালিস্ট দল। ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতার মাধ্যমে পাওয়া যাবে চূড়ান্ত বিজয়ী দলকে। রানার্সআপ এবং চ্যাম্পিয়ন দল পাবে আকর্ষণীয় পুরস্কার। প্রতিটি পর্ব সাজানো হয়েছে পাঁচটি রাউন্ডে খুঁটিনাটি, সাধারণ জ্ঞান, জলদি বলো, আলোকিত কুরআন, দেখেশুনে।
‘জানার আছে অনেক কিছু : সিজন ৬’ পরিচালনা করেছেন মেহেদী হাসান স্বাধীন এবং সঞ্চালনা করেছে ওয়াজিউর রহমান প্রথম। অনুষ্ঠানটি দেখা যাচ্ছে গতকাল থেকে রমজানের প্রতিদিন সকাল ৯টায় ও বিকেল ৫টায় শুধু দুরন্ত টিভিতে।
