চকবাজারে জুতার কারখানায় আগুন

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০১:৪৫ পিএম

রাজধানীর চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

আজ সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে চকবাজারের কামালবাগে জুতার কারখানায় আগুন লাগার খবর আসে। ১টা ৮ মিনিটে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুটি ইউনিট (মোট ৯টি) আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও তা আর ছড়াবে না বলেও জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত