পৃথ্বীরাজের প্রশংসা প্রভাসের মুখে

আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০:৪৬ পিএম

সম্প্রতি প্রকাশ্যে এসেছে দেড় দশকের (১৫ বছর) বেশি সময় ধরে নির্মিত হওয়া পৃথ্বীরাজ সুকুমারন অভিনীত বহুল প্রত্যাশিত মালয়ালাম চলচ্চিত্র ‘আদুজিভিথাম’র ট্রেলার। যেটি ‘দ্য গট লাইফ’ নামেই বেশি পরিচিত। আসন্ন ছবিটির প্রায় দেড় মিনিটের ট্রেলার জুড়ে পৃথ্বীরাজ সুকুমারনের (নজিব) যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ফুটিয়ে তোলা হয়েছে তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন থেকে শুরু করে সিনেমা বিশ্লেষকরা। সেই তালিকাতেই যুক্ত হলো দক্ষিণী সুপারস্টার প্রভাসের নাম। সারভাইভাল থ্রিলার ‘দ্য গট লাইফ’-এর ট্রেলারে অভিনেতা পৃথ্বীরাজ সৌদি আরবের মরুভূমিতে দাসত্বের জীবনের তিক্ত যে যন্ত্রণার চিত্র ফুটিয়ে তুলেছেন তার সাধুবাদ জানিয়েছেন ‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস। পৃথ্বীরাজের চরিত্রে মুগ্ধ হয়ে প্রভাস লিখেছেন, ‘আমার ভাই পৃথ্বীরাজ আপনি কী করেছেন! আমি বিশ্বাস করতে পারছি না যে এটি আপনি। অভিনন্দন এবং শুভকামনা, ভাই। অনেক ভালোবাসার সাথে #দ্য গট লাইফ-এর জন্য অপেক্ষা করছি। ব্লকবাস্টার লোড হচ্ছে।’ প্রভাসের পোস্টটি পৃথ্বীরাজ পুনরায় শেয়ার করে, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ‘শৌরঙ্গ্যাপার্বম’ শিরোনামের সালারের যে সিক্যুয়েল আসছে তার কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ দেব (প্রভাস)! শিগগিরই যুদ্ধক্ষেত্রে দেখা হবে #শৌরঙ্গ্যাপার্বম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত