ফায়ারিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সেনাপ্রধানের 

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০২:০৪ এএম

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ে দক্ষতা অত্যন্ত জরুরি, যা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাক্সিক্ষত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গতকাল সোমবার সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ৫ মার্চ সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশনসহ লজিস্টিকস এরিয়া এবং পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড ও প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

ওই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ফিমেল ফায়ারার হয়েছেন ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক সুমাইয়া। শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন ৭ এডিএ ব্রিগেডের সার্জেন্ট আক্তারুল হাসান ও দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার হয়েছেন ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক জাহাঙ্গীর।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত