চট্টগ্রামের ফলমন্ডিতে জেলা প্রশাসনের অভিযান

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৬:৪৫ পিএম

চট্টগ্রামের বৃহত্তম ফল মার্কেট ফলমন্ডিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ মার্চ) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানের নেতৃত্ব দেন। মূল্য তালিকা না থাকা ও ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  ২ হাজার ৮৫০ টাকায় খেজুর কিনে ৪ হাজার ১৫০ টাকায় খেজুর বিক্রির দায়ে আলী জেনারেল স্টোরকে  ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে দুপুরে নগরের  রেয়াজুদ্দিন বাজারে একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুদ পাওয়া যায়। গত বছরের আগস্ট- সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানীকারক ও পাইকারি বিক্রেতা এসব খেজুর মজুদ করেছেন। অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত আগামী ৭ দিনের মধ্যে এসব খেজুর বাজারে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা মোর্শেদ কাদের এবং কোতোয়ালী থানা পুলিশের একটি দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত