অধিনায়ক শান্তর সেঞ্চুরিতে জয়ের একেবারে দ্বারপ্রান্তে বাংলাদেশ। লাহিরু কুমারার অফ স্টাম্পের বাইরে করা শর্ট বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন শান্ত। ব্যক্তিগত ১০৮ বলে মাইলফলক ছোঁন শান্ত।
সব মিলিয়ে এটি তার অষ্টম আন্তর্জাতিক সেঞ্চুরি। সাকিব (৩), আশরাফুল (১), মুশফিক (১) ও তামিমের (১) পর পঞ্চম বাংলাদেশী অধিনায়ক হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত।
ওয়ানডে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা ৩ ম্যাচেই জ্বলে উঠেছেন শান্ত। প্রথম দুই ম্যাচে দুই ফিফটির পর এবার তুলে নিলেন সেঞ্চুরি। ওয়ানডেতে ২০২৩ সাল দারুণ কেটেছে নাজমুল হোসেন শান্তর। ২৬ ইনিংসে ৮ ফিফটির সঙ্গে তিনি সেঞ্চুরিও করেছেন দুটি। এবার অধিনায়ক হিসেবে এ বছরেও সেই ফর্ম ধরে রাখলেন।
