ভিএফ করপোরেশনকে বাংলাদেশ থেকেও আরও বেশি উচ্চমূল্যের পোশাক নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। ভিএফ করপোরেশনের গ্লোবাল সাসটেইনেবিলিটি, রেসপনসিবিলিটি অ্যান্ড ট্রেডের ভাইস প্রেসিডেন্ট শন ক্যাডি গতকাল বুধবার বিজিএমইএ সভাপতির সঙ্গে দেখা করতে এলে তিনি এ আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর আসন্ন সভাপতি এস এম মান্নান (কচি), সহসভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং বিজিএমইএর ২০২৪-২৬ মেয়াদের জন্য নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ সোহেল সাদাত, আশিকুর রহমান (তুহিন), সাইফুদ্দিন সিদ্দিক সাগর ও মো. রেজাউল আলম (মীরু)।
