মাদারীপুরে পিকনিকের পর বেঁচে যাওয়া ১৩ টাকা ভাগে না পাওয়াকে কেন্দ্র করে মারামারি করে আহত হয়েছেন অন্তত ২২ জন। গতকাল বৃহস্পতিবার সকালে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া এলাকার নৃত্যানন্দ স্মৃতি ক্লাবের উদ্যোগে ৭২ জন মিলে নড়াইলে পিকনিকের জন্য যান। পিকনিক শেষে আসার পথে গাড়িতে বসে পিকনিকের পর বেঁচে যাওয়া প্রত্যেকের পাওনা ১৩ টাকার জন্য মিল্টন হালদার ও প্রকাশ বৈরাগীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুজনকে মিলিয়ে দেওয়া হয়। কিন্তু তারপরও গাড়ি থেকে নামার পর দুজনের মধ্যে হাতাহাতি হয়। এরপর সকালে অমল হালদারের ওপর হামলা করা হলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুপক্ষের ২২ জন আহত হয়ে ভর্তি হন হাসপাতালে। আহতদের বেশিরভাগ মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
