ব্যাটিং ইনিংসের শেষ ৫ ওভারে যে উত্তেজনা বাংলাদেশ ছড়িয়েছে তার রেশ থেকে যাবারই কথা। এবং সেই রেশে উজ্জাীবিত শরিফুল ইসলাম প্রথম ওভারেই আঘাদ হানলেন।
রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরিয়ে দিয়েছেন আভিস্কা ফার্নান্দোকে। ফার্নান্দো পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ। লেন্থ বলে ব্যাটের কানা ছুঁইয়ে স্লিপে সৌম্যর ক্যাচে পরিণত হয়েছেন।
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট নেন শরিফুল। তাতে লঙ্কানরা ১/১। ক্রিজে এসেছেন অধিনায়ক কুশল মেন্ডিস।
