বার্সেলোনাকে কঠিন দল বললেন পিএসজি কোচ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯:১৫ পিএম

এবারের চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে। এর আগে সবশেষ ২০২০-২১ মৌসুমে মুখোমুখি হয়েছিল এই দুটি ক্লাব। সেবার দুই লেগ মিলিয়ে ৫-২ এ জিতেছিল পিএসজি। তবু এবার বার্সার মুখোমুখি হওয়ার আগে সতর্ক থাকছেন পিএসজি কোচ।

ফরাসি ক্লাবটির বর্তমান কোচ লুইস এনরিকে। খেলোয়াড় জীবনে এনরিকে ১৯৯৬-২০০৪ পর্যন্ত ছিলেন বার্সেলোনাতে।

পরে কোচ হিসেবে বার্সাতে সময় কেটেছে তার। প্রথশ বার্সা বি দলের কোচ ছিলেন তিন বছর। পরে মূল দলের কোচ হিসেবেও থাকেন তিন বছর (২০১৪-২০১৭)।

এনরিকে বলেন, 'বার্সেলোনা সেই শহর যেখানে আমি ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছি। তারা কঠিন এক দল। আমাদের দেখাতে হবে যে আমরা কোয়ালিফাই করতে পারি (সেমিফাইনালে)।'

বার্সেলোনাতে একটা সময় এনরিকের সতীর্থ হিসেবে খেলেছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। বার্সা কোচও পিএসজিকে কঠিন প্রতিপক্ষ মানছেন। জাভি বলেন, পিএসজি কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমাদের দেখাতে হবে যে ইউরোপেও ভালো করি। আমরা উৎফুল্ল।'

আগামী ১০ এপ্রিল প্রথম লেগ পিএসজির মাঠে। ১৬ এপ্রিল দ্বিতীয় লেগ ন্যু ক্যাম্পে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত