রূপগঞ্জে চেয়ারম্যানকে পেটানোর ঘটনায় এসআই প্রত্যাহার

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:৫৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়াকে পেটানোর ঘটনায় ভুলতা ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বারেক মিয়াকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল শনিবার সকালে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা। এর আগে গত শুক্রবার বিকেলে ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে গেলে হকার ও পুলিশ তাকে মারধর করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভুলতা এলাকার গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন দোকানপাট বসানো হতো।

১০ দিন আগে উপজেলা প্রশাসন ভুলতা এলাকার ফুটপাত উচ্ছেদ করে। গত শুক্রবার বিকেলে ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া এক আখের রস বিক্রেতাকে ফুটপাত থেকে সরে যেতে বলেন। এ সময় দুজনের মধ্যে বাগ্বিত-া শুরু হলে মানুষ জড়ো হয়। একপর্যায়ে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। আরিফুল হক ভুঁইয়া আখের রস বিক্রেতাকে পুলিশের সামনেই মারধর করতে থাকেন। আখের রস বিক্রেতাকে মারধর করায় অন্যান্য হকার-পুলিশ সদস্যরা চেয়ারম্যানকে মারধর করেন। 

রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনাটি অনাকাক্সিক্ষতভাবে ঘটে গেছে। আমরা এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই বারেক মিয়াকে প্রত্যাহার করেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত