গোল্ডেন সং অনুষ্ঠানে গাইবেন রন্টি দাস

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০২:২১ এএম

বৈশাখী টিভির মিউজিক্যাল শো : ‘তিব্বত লাক্সারি সোপ গোল্ডেন সং’ অনুষ্ঠানে গান গাইবেন রন্টি দাস। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তমা রসিদ। প্রচার হবে আজ রাত ৮টায়। অনুষ্ঠানটির প্যানেল প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন মামুন আব্দুল্লাহ।

রন্টি দাস মূলত আধুনিক গানের শিল্পী। কিন্তু সব ধরনের গানেই তিনি অভ্যস্ত। আজ প্রচার হবে তার গাওয়া ৯টি গান। রন্টি দাস বলেন, গানগুলো গেয়ে নিজের কাছে ভালো লাগছে। গানগুলো দর্শকদেরও খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত