শর্ট লেংথ থেকে টেনে চার মেরেছিলেন। এবার অফ স্টাম্পের বাইরে করলেন। কাট করতে গিয়ে এজড হয়েছেন আসালাঙ্কা।
মোস্তাফিজ সফল দ্বিতীয়বারের মতো। শ্রীলঙ্কার আরেকটি জুটি আশা জাগিয়ে শেষ আগেভাগেই। তাতে সফরকারীরা পড়েছে ব্যাটিং বিপাকে।
ব্রেকথ্রুর পর এবার শরীফুলকে ফিরিয়েছেন অধিনায়ক শান্ত। লিয়ানাগে সিঙ্গেল নেওয়ার পর ভেল্লালাগেকে ঝামেলায় ফেলেছেন শরিফুল। যদিও উইকেট পাননি এখনো। বলের মুভমেন্ট এখনো উল্লেখযোগ্য, শরিফুলের বোলিংয়েও নাজমুল রেখেছিলেন স্লিপ।
২৯ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১২৭ রান।
