বাংলাদেশে রপ্তানির জন্য কৃষকদের কাছ থেকে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ কিনছে ভারতের কেন্দ্রীয় সরকারের রপ্তানি সংস্থা ন্যাশনাল কো অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড (এনসিইএল)। প্রতি কেজি ২৯ রুপি দামে এই পেঁয়াজ কিনবে সংস্থাটি।
ভারতের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে গত ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকবে। খবর ইকোনমিক টাইমসের।
পরে কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে একাধিকবার পেঁয়াজ পাঠানোর অনুরোধ করা হলে ‘বিশেষ বিবেচনায়’ ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভরশীল দেশগুলোতে ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির সিদ্ধান্ত নেয় দেশটি। এর মধ্যে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেয় সরকার।
দেশে আসছে ৫০ হাজার টন পেঁয়াজ, অনুমোদন দিল ভারত