অ্যাঙ্কেলে চোট পেয়েছেন আন্তোইন গ্রিজমান। ফলে জার্মানি ও চিলির বিপক্ষে দুই প্রীতি ম্যাচে খেলতে পারবেন না ফরাসি এই ফরোয়ার্ড।
তাতে, দেশের হয়ে তার টানা ম্যাচ খেলার বিশ্ব রেকর্ডে ছেদ পড়তে যাচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের জার্সি পরে ১২৭টি ম্যাচ খেলেছেন গ্রিজমান। এর সবশেষ ৮৪ ম্যাচ টানা।
ফুটবলের ইতিহাসে আর কোনো দেশের কেউ টানা এতো ম্যাচ খেলতে পারেননি।
গ্রিজমানের জায়গায় ডাক পেয়েছেন মার্সেই থেকে বর্তমানে ধারে লাৎসিওতে খেলা মিডফিল্ডার মাতেও গেনদুজি।
২৪ বছর বয়সী গেনদুজি জাতীয় দলের হয়ে এর আগে সাতটি ম্যাচ খেলেছেন।
