অ্যাসাঞ্জকে পেতে অন্য উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

গোপন কূটনৈতিক নথি ফাঁস করে আলোচনার জন্ম দেওয়া সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জকে পেতে হাল ছাড়ছে না যুক্তরাষ্ট্র। এবার খোদ অ্যাসাঞ্জকেই প্রস্তাব দেওয়া হয়েছে। এতে তাকে তার ‘অপকর্ম’ স্বীকার করতে বলা হয়েছে। তবে তার আইনজীবীরা বলছেন, অ্যাসাঞ্জকে পেলে যুক্তরাষ্ট্র সম্ভাব্য যে কায়দায় তাকে হেনস্তা করবে, সেই দৃষ্টিভঙ্গিতে বদল আসেনি।

যুক্তরাজ্যের কারাগারে বন্দি অস্ট্রেলীয় বংশোদ্ভূত সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জেেক যুক্তরাষ্ট্রের হাতে প্রত্যর্পণ করা হবে কি না, তা নিয়ে ব্রিটিশ আদালতে মামলা চলছে। ১৪ বছর আগে ইরাক ও আফগাানিস্তান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নথি ফাঁস করে দেয় অ্যাসাঞ্জের প্রতিষ্ঠান উইকিলিকস। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রশাসন তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে এনেছে।   

মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল গত বুধবার প্রতিবেদন প্রকাশ করে জানায়, উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ বর্তমানে যে আইনি লড়াই লড়ছেন, তাকে সংক্ষিপ্ত করার উপায় খুঁজতে কাজ করছে মার্কিন বিচার বিভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত