দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তার মতে, ‘নিজ কর্মদোষেই’ গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল। মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন শর্মিষ্ঠা।
তার অভিযোগ, অরবিন্দ কেজরিওয়াল ও আন্না হাজারের সমর্থকরা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছিলেন। শিলার বিরুদ্ধে অভিযোগের অনেক প্রমাণ হাতে থাকার দাবি করলেও তারা কখনো তা জনগণের সামনে আনতে পারেনি। খবর এনডিটিভির।
শর্মিষ্ঠা মনে করেন, কেজরিওয়াল দিল্লির সাবেক মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ধরনের আচরণ করেছেন, তারই কর্মফল ভোগ করছেন।
এক্সে তিনি লিখেছেন, ‘তার (কেজরিওয়াল) এবং আন্না হাজারের বাহিনী শিলা দীক্ষিতসহ কংগ্রেসের বিরুদ্ধে সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন, ভিত্তিহীন ও ভুয়া অভিযোগ তোলার জন্য দায়ী। তারা বলেছেন, তার (শিলা) বিরুদ্ধে ট্রাংকভর্তি প্রমাণ আছে। এখন পর্যন্ত কেউ সে ট্রাংকটি দেখতে পেল না। কৃতকর্মের ফল ভোগ করতে হয়।’
অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার
তদন্ত কর্মকর্তার ওপর নজরদারি, কেজরিওয়ালকে ১০ দিনের হেফাজতে চাইল ইডি
আবগারি দুর্নীতি কী? কেন গ্রেপ্তার হলেন কেজরিওয়াল