ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ায় মিষ্টি বিতরণ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:৩২ এএম

দীর্ঘ ছয় বছর পর মৌলভীবাজার জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

গতকাল শুক্রবার (২২ মার্চ) রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত একটি প্যাডে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্যাডে উল্লেখ করা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে ও সংগঠনের গতিশীলতার লক্ষ্যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য পদপ্রত্যাশীরা আগামী ২৪ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে সিভি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।
এদিকে কমিটি বিলুপ্তির খবর ছড়িয়ে পড়লে মৌলভীবাজারে মিষ্টি বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ এপ্রিল আমিরুল হোসেন চৌধুরীকে সভাপতি ও মাহবুব আলমকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সম্মেলন শেষে ২৭ সদস্যের কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্রলীগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত