ফেনীতে ‘বিটু’ ব্র্যান্ডের ষষ্ঠ আউটলেট

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:৫৩ পিএম

ফেনী সদরের শহীদুল্লাহ কায়সার রোডে অবস্থিত বিটুর আউটলেট উদ্বোধন করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। এ সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিটু ব্রান্ডের স্বতাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী, স্পার্ক গিয়ারের পরিচালক বাবুল পোদ্দার, ফেনী জেলা পুলিশ সুপার মো. জাকির হাসান, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিটুতে রয়েছে এক্সপোর্ট কোয়ালিটির জেন্টস, লেডিস, কিডসের সকল আইটেম। রয়েছে ইন্টারন্যাশনাল ব্রান্ডেড ডেনিম, পলোশার্ট ও স্পোর্টস ওয়্যার। বিটুর নিজস্ব ডিজাইন করা লেডিস ড্রেস থ্রি এঞ্জেল ব্র্যান্ড্রর প্রোডাক্ট এবং ঈদের পাঞ্জাবি বর্তমানে টিনএজারদের পছন্দের তালিকায় প্রথমে।

বিটুর স্বতাধিকারী সুশ্রীতা পোদ্দার বিথী বলেন,  ফেনীর ক্রোতাদের পছন্দ এবং চাহিদার জন্যই আমাদের এই আউটলেটের যাত্রা। আমাদের নিজেস্ব ব্রান্ডের লেডিস আইটেম এবং ছেলেদের পাঞ্জাবি ফেনীবাসীর এবারের  ঈদ আনন্দকে আরও রাঙ্গিয়ে দিবে।

প্রধান অতিথি ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ফেনী শহরে বিটু ব্রান্ডকে স্বাগত । আশা করছি এই আউটলেটটি ফেনীবাসীর ক্রেতা সাধারণদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে এবং ফেনীর ফ্যাশন সচেতন মানুষদের চাহিদা পূরণ করবে যাতে ভালো পোশাক কিনতে মানুষদের আর দূরে না যেয়ে হাতের নাগালে নিজ শহরে পায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত