কার হাত ধরে লন্ডনের রাস্তায় ঘুরছেন কৃতি?

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:০০ পিএম

এই মুহূর্তে বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম কৃতি শ্যনন। সম্প্রতি মুক্তি পাওয়া ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ বক্স অফিসে ভালোই করেছে। সামনে মুক্তি পাবে তার ‘ক্রু’ সিনেমা। এর মাঝেই লন্ডনের রাস্তায় দেখা গেল অভিনেত্রীকে। তাও আবার এক ব্যক্তির হাতে হাত রেখে একান্ত সময় কাটাচ্ছেন তিনি।

লন্ডনের রাস্তায় এক অনুরাগীর ক্যামেরাবন্দি হনও কৃতি ও সেই ব্যক্তি। জানা গেছে, মহেন্দ্র সিংহ ধোনির ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নাকি সম্পর্কে জডিয়েছেন অভিনেত্রী। ছবি প্রকাশ্যে আসতেই অনুমান করছেন নেটপাড়ার একাংশ।

শোনা যাচ্ছে, ওই ব্যক্তি হলেন কবীর বাহিয়া। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ধোনি ও তার স্ত্রী সাক্ষী ঘনিষ্ঠ বন্ধু। বছরের শেষ দিনেও নাকি কবীরের সঙ্গে দুবাইতে কাটিয়েছেন অভিনেত্রী। সাক্ষী-ধোনির সঙ্গেও কৃতি ও কবীররে ছবিও রয়েছে। তারা একে অপরকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন। তবে কৃতির প্রেমের গুঞ্জন বিভিন্ন সময় ছড়িয়েছে। কখনও দক্ষিণী তারকা প্রভাস কখনও আবার প্রয়াত অভিনেতা সুশান্ত সিহ রাজপুতের সঙ্গে জুড়েছে তার নাম। তবে প্রতিবারই এই জল্পনায় জল ঢেলেছেন কৃতি। আপাতত নিজের কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে খুব চর্চায় থাকতে চাইছেন না অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত