শ্রীলঙ্কার জয়ের মাঝে শেষ কাঁটা হয়ে ব্যাটিং করে যাচ্ছেন মুমিনুল হক। একপ্রান্ত আগলে রেখে এরই মধ্যে চলতি ম্যাচে বাংলাদেশের প্রথম ফিফটি করেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।
১১৫ বলে ৬ চারে ক্যারিয়ারের ১৭তম ফিফটি করলেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। দলের পরাজয় অবশ্যম্ভাবী দেখেই হয়তো মাইলফলক ছোঁয়ার পর ব্যাট তোলেননি তিনি।
তার ফিফটির পর অবশ্য ভালোই সঙ্গ দিচ্ছিলেন বাহাতি পেসার শরিফুল ইসলাম। তবে টিকলেন না বেশিক্ষণ। আউট হয়ে গেলেন কাসুন রাজিথার বলে ক্যাচ দিয়ে। ফেরার আগে তিনি ১২ রান করেছেন। তার বিদায়ের পর এসেছিলেন পেসার খালেদ আহমেদ। তিনি আউট হয়ে গেছেন রানের খাতা খোলার আগেই।
৪৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৭৮ রান। মুমিনুল ১৪২ বলে ৮৩ ও নতুন ব্যাটসম্যান রানা ০ রানে অপরাজিত আছেন।
