ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরু হয়েছে গেল ২২ মার্চ। আসর শুরুর আগে প্রথম ভাগের সূচি ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবার বোর্ডের সূত্রের বরাত দিয়ে আসরের বাকি অংশের সূচি জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ। নির্বাচনের কারণে দ্বিতীয় সূচির ম্যাচগুলো ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার গুঞ্জন থাকলেও ক্রিকবাজ বলছে, সব ম্যাচই হবে দেশের মাটিতে।
প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে আগামী ২১ মে। এলিমিনেটর হবে ২২ মে। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২৪ মে। আর ফাইনাল হবে ২৬ মে। দুটি ম্যাচই হবে চেন্নাইয়ের চিপকে।
প্রথমভাগে ২১ ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় ধাপের ম্যাচগুলোর আগে কোনো বিশ্রামের সুযোগ নেই। ৮ এপ্রিল থেকেই শুরু হবে বাকি খেলা।
