স্বামী হত্যায় অভিযুক্ত জামিনে থাকা স্ত্রী পলাতক

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৩:৪০ এএম

অর্থ ও সম্পত্তি আত্মসাতের লক্ষ্যে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাসান আহমেদকে হত্যার অভিযোগ উঠে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে। তিনি এ ঘটনায় হওয়া মামলায় নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে পলাতক আছেন।

মামলার অভিযোগ অনুযায়ী, হাসান আহমেদ স্ত্রীর শারীরিক ও মানসিক নির্যাতনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু স্ত্রী সুচিকিৎসা না করতে দিয়ে তাকে বাসায় নিয়ে আসেন। হাসানের সুচিকিৎসার ব্যবস্থা চেয়ে পল্টন মডেল থানায় ২০২০ সালের ৩ নভেম্বর সাধারণ ডায়েরি করেন তার মা। ২০২২ সালের ২৪ জানুয়ারি মারা যান তিনি। পরদিন পল্টন থানায় মামলা করেন তার ছোট ভাই কবির আহমেদ। ওই মামলায় জান্নাতুল নিম্ন আদালতে হাজির হওয়ার শর্তে একই বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে পলাতক আছেন। ইতিমধ্যে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে ভাই, বোন ও মাসহ জান্নাতুলকে অভিযুক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত