মাধবনকে বিয়ের প্রস্তাব ১৮’র তরুণী, কি বললেন অভিনেতা? 

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

‘রেহনা হ্যায় তেরে দিল মে’ দিয়ে লাখো তরুণীর হৃদয় কেড়েছিলেন নব্বই দশকের হার্টথ্রুব অভিনেতা আর মাধবন। এখন তিনি ৫৩-র মাঝবয়সি। যদিও এই বয়সে এসেও তার জৌলুস একবিন্দুও কমেনি। বরং মুগ্ধ করে চলেছেন রমণীদের। 

সম্প্রতি তিনি এক ১৮ বছরের সুন্দরীর থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন। সেই মেয়েটি মাধবনকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বলেছেন, ‘এটা কি ভুল যে আমার বয়স ১৮ এবং আমি আপনাকে বিয়ে করতে চাই?’

এমন প্রস্তাব মাধবনের কাছে নতুন কিছু নয়। এর আগেও বহু নারীর থেকে বিয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এই ১৮ বছরের সুন্দরীর থেকে প্রস্তাব পেয়ে তাকে জবাবও দিয়েছেন মাধবন। হাসির ছলে তিনি লিখেছেন, ‘হা হা, ঈশ্বর আপনার মঙ্গল করুন। বিশ্বাস করি, আমার চেয়ে আরও যোগ্য কাউকে আপনি জীবনসঙ্গী হিসেবে পাবেন।’

 
 
আর মাধবন অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল পরিচালক-প্রযোজক-চিত্রনাট্যকার। ‘রকেট্রি: দ্য়া নাম্বি এফেক্ট’-এর মতো ছবি পরিচালনা করে ফেলেছেন। তাতে ভারতীয় বিজ্ঞানী নারায়ণ নাম্বির চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্য়াতিও পেয়েছেন। ‘ডি-কাপলড’ নামের এক মজার ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে মাধবনের অভিনয় দর্শকের মন কেড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত