এক ঝলক

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০২:২৯ এএম

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় শিল্পী সমিতির সদস্যপদ থেকে বাদ দেওয়া হয়েছে অভিনেতা শ্রাবণকে। ব্যক্তিগত অবস্থান নিপুণের কিছুটা বিরুদ্ধে যাওয়ায় শ্রাবণসহ ৭ জনের শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করে।

সুবিধাবঞ্চিত ৪ শতাধিক বাচ্চার সঙ্গে ইফতার করে ঈদে মুক্তি পেতে যাওয়া ‘মেঘনা কন্যা’ সিনেমার নির্মাতা-অভিনেত্রীসহ টিম। এর আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের তৈরি সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন।

কমেডিয়ান ও ‘বিগ বস ১৭’ বিজয়ী মুনাওয়ার ফারুকীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে হুক্কা পার্লার থেকে তাকে আটক করে মুম্বাই পুলিশ।

দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে সৌদি আরব। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা জানান সৌদি মডেল রুমি আল-কাহতানি।

বিশ্ববিখ্যাত টাইটানিক সিনেমার নায়িকা কেট উইন্সলেট যে বড় কাঠের টুকরার সহায়তায় সমুদ্রে ভেসে ছিলেন, নিলামে সেটি ৭ লাখ ১৮ হাজার ৭৫০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসভিত্তিক নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশন এ নিলামের আয়োজন করে।

গোপনে বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, বুধবার তামিলনাড়ুর শ্রীরঙ্গমে অবস্থিত রঙ্গনাথস্বামী মন্দিরে বিয়ে করেছেন এই প্রেমিক জুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত