রুশ কর্মকর্তার মন্তব্য

মস্কো হামলায় আইএসের সংশ্লিষ্টতা বিশ্বাস করা কঠিন

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৩:০০ এএম

রাশিয়ার রাজধানী মস্কোর ক্রকাস সিটি কনসার্ট হলে হামলা চালানোর সক্ষমতা ইসলামিক স্টেটের (আইএস) রয়েছে, এমন কথা বিশ্বাস করা কষ্টকর বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত বুধবার তিনি এই মন্তব্য করে বলেন, এই হামলার পেছনে ইউক্রেনের হাত আছে।

গত শুক্রবার কনসার্ট হলে ঢুকে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। এতে প্রায় ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। এই ঘটনাকে গত ২০ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বর্ণনা করা হচ্ছে। রুশ কর্তৃপক্ষ সর্বশেষ জানায়, নিহতের সংখ্যা ১৪৩ জন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ঘটনার দায় স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত