স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় নারী ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৫৯ এএম

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী জিয়াউল ইসলাম ফুয়াদকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) গভীর রাতে সিদ্ধকাঠি ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফুয়াদ কাজী হত্যার অভিযোগে এর আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এঘটনায় জড়িত সন্দেহে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকেও জিজ্ঞাসাবাদের জন্য রাতে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে তাকে গ্রেপ্তার দেখানো হবে কি-না।

প্রসঙ্গত, ০৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন রাত ৯টার দিকে সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের মসজিদ বাড়ি এলাকায় আওয়ামী লীগের বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে ফুয়াদ কাজীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় ০৮ জানুয়ারি রাতে ফুয়াদের বড় ভাই ফয়সাল কাজী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নলসিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত