জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরকে পরিচ্ছন্ন করতে এবং দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযানে ঝাড়ু হাতে নিয়েছেন মেয়র শেখ মো. নুরুন্নবী অপু। বিভিন্ন সড়কে লাগিয়েছেন বাহারি ফুলের গাছ।
গতকাল শনিবার সকালে ‘টিম দেওয়ানগঞ্জ’-এর আয়োজনে পৌর শহরের দেওয়ানগঞ্জ আলিয়া মাদ্রাসা রোড ও আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ পরিষ্কার করা হয়।
দেওয়ানগঞ্জ পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম দেওয়ানগঞ্জ’ গঠন করেন। মেয়র অপুর নেতৃত্বে ওই সংগঠনের স্বেচ্ছাসেবক সদস্যরা সপ্তাহের প্রতি শনিবার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। গতকাল পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বিকাশ কবির ইমরান, পৌর কাউন্সিলর মহসীন আলী বিপ্লবসহ স্বেচ্ছাসেবী সংগঠন টিম দেওয়ানগঞ্জের সদস্যরা।
