ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭৮

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৩:২৩ পিএম

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ফলোঅনে পরে স্বাগতিকরা। তবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩৫৩ রানে এগিয়ে থাকলেও ফলোঅন করায়নি বাংলাদেশকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে লঙ্কানরা।

তৃতীয় দিনের শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। প্রথম ঘন্টায় হারায়নি কোন উইকেট। জাকির ও তাইজুলের ৪৯ রানের জুটি ভেঙে দিনের সাফল্যের শুরুটা করে শ্রীলঙ্কা।

জাকির আউট হন ৫৪ রান করে। এরপর দ্রুতই আরও ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রাবাথ জয়সুরিয়ার ফুল লেংথ ডেলিভারি অন ড্রাইভ করে সোজা শর্ট মিড উইকেট ফিল্ডারের হাতে ক্যাচ দেন নাজমুল হোসেন শান্ত (১)। তাইজুল করেন ৬১ বলে ২২ রানে আউট হন।

এরপর আবারও চার বলের মধ্যে সাকিব (১৫) ও লিটন (৪) আউট হলে চাপে পরে বাংলাদেশ। এক বছর পর টেস্ট খেলতে নেমে সাকিব এলবিডাব্লিউর ফাদে পরেন। রিভিউ নিয়েছিলেন তিনি। লাভ হয়নি। তবে আম্পায়ার্স কলের কারণে বেঁচে গিয়েছিল বাংলাদেশের একটি রিভিউ।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন মুমিনুল হক। মুমিনুল ৮৪ বল খেলে ৩৩ রান করেন।

বাংলাদেশ শেষ চার উইকেট হারায় ২০ রানের মধ্যে। টেস্টে এ নিয়ে টানা পাঁচ ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হলো বাংলাদেশ।

আসিথা ফার্নান্দো ৩৪ রানে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও প্রবাথ জয়াসুরিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত