ঈদে নেটওয়ার্ক আরও শক্তিশালী করল গ্রামীণফোন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:১১ এএম

রমজান এবং ঈদুল ফিতরের সময়ে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে দেশের স্মার্ট কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানের দৃঢ প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে অপারেটরটি। এরই ধারাবাহিকতায় দেশের এক নম্বর নেটওয়ার্ক প্রদানকারী হিসেবে নিজেদের অবস্থানকে আরও দৃঢ় করতে নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক ডেটা এবং এআই-চালিত বিভিন্ন সল্যুশন বাস্তবায়ন করেছে কোম্পানিটি। 

ঈদের আনন্দে গ্রাহকদের নির্বিঘœ সংযোগ নিশ্চিত করতে অপারেটরটি নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে একটি ডাইনামিক ক্যাপাসিটি সেটআপ বাস্তবায়ন করেছে। সেটআপটির মাধ্যমে এআই প্রযুক্তির সহায়তায় গ্রাহকদের ভৌগোলিক অবস্থান পরিবর্তন এবং ব্যবহারের প্রয়োজনের পূর্বাভাস পাবে গ্রামীণফোন। এভাবে কার্যকর উপায়ে গ্রাহকদের চাহিদা জেনে তা পূরণ করতে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন সেবা এবং সেরা গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করছে গ্রামীণফোন। নিরবচ্ছিন্ন ডেটা ও ভয়েস সেবা প্রদানের লক্ষ্যে ডেটা এবং এআই প্রযুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে নিজস্ব নেটওয়ার্ক সল্যুশন ডিজাইন করেছে অপারেটরটি।

এছাড়া ঈদ উদযাপনের সময় দেশব্যাপী যেসব স্থানে নেটওয়ার্কের সক্ষমতা বাড়ানো প্রয়োজন এমন সব হটস্পট চিহ্নিত করেছে গ্রামীণফোন। শপিং মল, হাইওয়ে এবং ট্রান্সপোর্ট হাবের মতো এলাকায় অতিরিক্ত নেটওয়ার্ক কভারেজ প্রদানে রিসোর্স বণ্টন করেছে অপারেটরটি। এর ফলে গ্রাহকরা পিক সময়গুলোতেও গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামোর ওপর নিশ্চিতভাবে নির্ভর করতে পারবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত