ভিভো ম্যাগাজিনে ফিচার হবে ফটোপ্রেমীদের ছবি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০২:১২ এএম

এক-একটি ছবি এক-একটি গল্প। এই ছবি-গল্প যদি ফিচার হয়ে যায়, তবে তো কোনো কথাই নেই। ভিভো নিয়ে এলো এমন সুবর্ণ সুযোগ। গ্লোবাল স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এবার ফটোগ্রাফিপ্রেমীদের জন্য আয়োজন করেছে ‘ভিভো ফটোগ্রাফি ক্রোনিক্যাল’ ক্যাম্পেইন। যেখানে অংশগ্রহণকারীদের শেয়ার করা ছবি থেকে নির্বাচিত সেরা ছবি নিয়ে তৈরি হবে একটি ফটো ম্যাগাজিন। অনলাইন এবং অফলাইন দুটি ভার্সনেই পাওয়া যাবে ম্যাগাজিনটি। নির্বাচিত ফটোগ্রাফাররা তাদের এই ছবি দেখতে পাবেন ভিভোর এই ফটো ম্যাগাজিনে।

গত ৪ মার্চ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে ইতিমধ্যেই অংশগ্রহণ করছেন ১৮০০+ অংশগ্রহণকারী। এ ছাড়া আরও অনেক সারপ্রাাইজ অপেক্ষা করছে বলে জানিয়েছে ভিভো।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে শেয়ার করতে হবে যেকোনো স্মার্টফোনে তোলা ছবি। ছবির সঙ্গে অবশ্যই ক্যাপশন অথবা ছবিটির পেছনের গল্প লিখতে হবে। ছবিটি ভিভোর ফেসবুক পেজের পোস্টে হ্যাশট্যাগসহ ইংরেজিতে #ভিভোফটোগ্রাফিক্রোনিক্যাল, #ভিভোভি৩০বিডি লিখে কমেন্ট করতে হবে। অথবা ভিভো মোমেন্টস ওয়েবসাইটে সাবমিট করতে হবে। পোস্টটি অংশগ্রহণকারীর প্রোফাইলে পাবলিক করে শেয়ার করতে হবে হ্যাশট্যাগসহ। শর্ত প্রযোজ্য। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত